কেন্দুয়ায় অসহায় ও শীতার্তদের মাঝে ছাত্রলীগের কম্বল বিতরণ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ২৫০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে

2023-01-18T16:07:05+00:00
2023-01-18T16:07:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অসহায় ও শীতার্তদের মাঝে ছাত্রলীগের কম্বল বিতরণ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৮৩)
X


নেত্রকোনার কেন্দুয়ায় ২৫০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌরশহরের দরগা মোড় এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তারের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, আপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের আহবায়ক ইয়াসিন আহমেদ সোহাগ, যুগ্ম আহবায়ক রাফিত হোসেন বিজয়, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক প্রিন্স কবীর খান বাবু ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেদায়েতুল্লাহসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের দেওয়া কম্বল পেয়ে খুবই খুশি এলাকার দুস্থ ও অসহায় লোকজন।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ও আপেল মাহমুদ বলেন, দুর্যোগে সংগ্রামে সবখানেই ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। এছাড়া নানারকম মানবিক কাজেও পিছিয়ে নেই আমরা। চলমান কনকনে শীতে এলাকার দুস্থ ও অসহায় লোকজনের কষ্টের কথা ভেবে তাদের শীত নিবারণের জন্য আমরা ২৫০ জনের মধ্যে কম্বল বিতরণ করেছি। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy