বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা

2023-01-18T16:32:04+00:00
2023-01-18T16:32:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম   (ভিজিট : ২২৮)
X


বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রেজাউল করিম আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার মজনুল হকের ছেলে।

ওসি শফিকুল ইসলাম জানান, রেজাউল করিম তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল করিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy