নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মী নিহত

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছে।বুধবার

2023-01-18T16:57:22+00:00
2023-01-18T16:57:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মী নিহত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৬৩)
X


খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছে।

বুধবার সকালে (১৮ জানুয়ারি) সদর সোনাররায়  খয়রাত নগর স্টেশনের পাশে অরক্ষিত রেল ক্রোসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় অটো চালক।

নয়নজলী রায় সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেল্পার হিসেবে কাজ করতেন।  আহত অটো চাল মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটের পার এলাকায়।

পুলিশ সুত্রে জানা, সকাল ৬ টার দিকে ইপিজেডে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন নয়নজলী।  অটো করে যাওয়ার সময় ওই রেল ক্রোসিং পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়নজলী মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক শফিউল ইসলাম।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটু ইউডি মামলার প্রস্তুতি চলছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy