কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা

2023-01-18T17:36:02+00:00
2023-01-18T17:36:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২১৯)
X


বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রেজাউল করিম আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার মজনুল হকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, রেজাউল করিম তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।  মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল করিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বিকাল সাড়ে ৪ টায় একটি গাছবাহী ট্রাক উল্টে বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ওসি শফিকুল ইসলাম।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy