কেন্দুয়ায় নানা আয়োজন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, গুণীজনদের উত্তরীয় প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে

2023-01-18T19:02:12+00:00
2023-01-18T19:02:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় নানা আয়োজন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম   (ভিজিট : ১৭৩)
X


নেত্রকোনার কেন্দুয়ায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, গুণীজনদের উত্তরীয় প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিকাল ৫ ঘটিকায় ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন এবং সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়ার নেতৃত্বে   এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি কেন্দুয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দদের নিয়েই  কাটা হয়।

পরে কেন্দুয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কেন্দুয়া থানা, নেত্রকোনা জেলা প্রেস ক্লাব, কেন্দুয়া প্রেস ক্লাব,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাব, আটপাড়া প্রেস ক্লাব, মদন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয়রা শিল্পীরা।   প্রেস ক্লাব, নান্দাইল প্রেস ক্লাব,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কেন্দুয়া উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ , কেন্দুয়া ঝংকার শিল্পী  গোষ্ঠীর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবকে ফুলেল শুভেচছা জানান।

পাশাপাশি  কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে উত্তরীয় পরিয়ে তাদেরকে সম্মানিত করেন। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,মো.নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল, জেলা পরিষদ সদস্য, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজ উর রহমান বিপুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এনামুল কবীর খান, মো. জাকির আলম ভূৃঁইয়া, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.বাবুল আহম্মেদ, শায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নেত্রকোনা জেলার সাংবাদিকবৃন্দ, মদন উপজেলা সাংবাদিকবৃন্দ, আটপাড়া উপজেলার সাংবাদিকবৃন্দ, ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাংবাদিকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

শেষে রাত ১০ টা অবদি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয়রা শিল্পীরা।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy