প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ পিএম (ভিজিট : ১৯৫)

X
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে পৌরসভার মেয়রের কার্যালয়ে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে সরকারীভাবে প্রাপ্ত ৩০০ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর হাজী আব্দুল করিম, মীর এমএ সালাম, আব্দুল জব্বার আজাদ, মসুদুর রহমান মসুদ উপস্থিত ছিলেন।
মেয়র মহসিন মিয়া মধু বলেন, সরকারী বরাদ্দের ৩০০ কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও চাহিদা বেশি থাকায় নিজ উদ্যোগেও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে বলে পৌরসভা সুত্র জানিয়েছে।
মেয়রের কার্যালয়ে কম্বল বিতরণ শেষে পৌরসভার বিভিন্ন স্থানে দরিদ্র ও শীতার্তদের ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে কম্বল প্রদান করা হয়েছে।
-বাবু/এ.এস