শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক, বাবাসহ শাশুড়ী ও মেয়ে নিহত

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে লাকড়িবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবাসহ শাশুড়ী ও শিশু মেয়ে নিহত হয়েছেন।বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টায়

2023-01-19T10:02:32+00:00
2023-01-19T10:02:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক, বাবাসহ শাশুড়ী ও মেয়ে নিহত
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১০:০২ এএম   (ভিজিট : ১৬৫)
X


গাজীপুরের শ্রীপুরে লাকড়িবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবাসহ শাশুড়ী ও শিশু মেয়ে নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের (চুক্কাবাড়ি) এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো বদনীভাঙ্গা গ্রামের (মজমেরচালা) এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০), শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭) এবং মোটরসাইকেল চালক শিশুর বাবা বাবুল মিয়া (৩০)।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাবুল মিয়া মোটরসাইকেলযোগে শাশুড়ী ও মেয়েকে নিয়ে পাশের বেতঝুড়ির এলাকায় আতœীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সংযোগ সড়ক থেকে বদনীভাঙ্গা এলাকার প্রধান সড়কে উঠার সময় শৈলাট গাজীপুরগামী লাকড়ি বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল সড়কে পড়ে যায়। এসময় শাশুড়ি বাছিরন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু নুসরাত মারা যায়। পরে প্রাথমিক চিকিৎসার পর বাবা বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক আটক করে নিহতদের লাশ উদ্ধার। ট্রাক চালক পালিয়ে গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy