কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট

2023-01-19T12:34:34+00:00
2023-01-19T14:12:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩৪ পিএম  আপডেট: ১৯.০১.২০২৩ ২:১২ পিএম  (ভিজিট : ১৬৮)
X


রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ বেলা ১১টা ৪৮ মিনিটে কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy