সীতাকুণ্ডে ১৭ দিন ব্যাপী চলবে সিকিউর সিটির বিক্রয় উৎসব

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড, (চট্টগ্রাম)

সারাবাংলা

সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘সিকিউর সিটি’তে স্বপ্ন পুরণ উৎসব ক্যাম্পেইনের আয়োজন করেছে। আজ ১৯ জানুয়ারি থেকে আগামী ৪ ফেব্রুয়ারি

2023-01-19T14:44:36+00:00
2023-01-19T14:44:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বপ্ন পুরণ উৎসবে বিশাল ছাড়
সীতাকুণ্ডে ১৭ দিন ব্যাপী চলবে সিকিউর সিটির বিক্রয় উৎসব
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড, (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ২:৪৪ পিএম   (ভিজিট : ৪৪৯)
X


সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘সিকিউর সিটি’তে স্বপ্ন পুরণ উৎসব ক্যাম্পেইনের আয়োজন করেছে। আজ ১৯ জানুয়ারি থেকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ দিন ব্যাপী চলবে এই বিক্রয় উৎসব।

এই উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১ টার সময় সিকিউর সিটির প্রাঙ্গণে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে সিকিউর সিটি কর্তৃপক্ষ।

সিকিউর প্রপার্টি ম্যানেজম্যান্ট লি: এর চেয়ারম্যান মোঃ মোরসেদুল হাসান এর সভাপতিত্বে জেনারেল ম্যানেজার আলা উদ্দিন সুমন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু ও এম. সেকান্দর হোসাইন, সাবেক সভাপতি ও প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান এম. হেদায়েত, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সিকিউর প্রপার্টি ম্যানেজম্যান্ট লি: এর ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মামুন, ডেপুটি ম্যানেজার খালেদ আব্বাস চৌধুরী এবং মার্কেটিং অফিসার মোঃ আবুল হোসাইন প্রমুখ। উক্ত সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রথমে শুভেচ্ছা বক্তব্যে ভাইস-চেয়ারম্যান মোঃ আকতার হোসেন মামুন বলেন, শীপব্রেকিং শিল্প, ইকোনমিক জোন, পর্যটন শিল্প, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান এ অঞ্চলের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুন।

তারই আলোকে আগামী ১৭ দিন ব্যাপী ‘‘সিকিউর সিটি’’তে ‘স্বপ্ন পূরণ উৎসব’ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে রয়েছে ১ লক্ষ টাকায় স্পট বুকিং ও সর্বোচ্চ ৭ লক্ষ টাকার বিশাল মূল্য ছাড়ের সু-ব্যবস্থা।‘সিকিউর পরিবার’ আগামী প্রজন্মের শিশু-কিশোরদের মেধা ও বিনোদনের কথা মাথায় রেখে উক্ত উৎসবে আকর্ষনীয় ইনডোর গেইমসের সু-ব্যবস্থা রেখেছে।

চেয়ারম্যান মোরসেদুল হাসান জানান, “গ্রাম হবে শহর” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ ভিশনকে সামনে রেখে “সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ” কর্তৃক পৌরসদরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণের উদ্যোগটি মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে আলহামদুলিল্লাহ এখন বাস্তবে রূপ নিয়েছে। স্বপ্নের সিকিউর সিটি সীতাকুণ্ডের মাটিতে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সিকিউর সিটিতে অত্যাধুনিক স্কেলেটর ও ক্যাপসুল লিফট সহ প্রতিটি ফ্লোরে রয়েছে আলাদা আলাদা পণ্য সামগ্রীর সমাহার। উভয় পাশে সু-প্রশস্ত প্রবেশ ও বহির্গমণের ব্যবস্থাসহ সুবিশাল গাড়ি পার্কিং, ফুড কোর্ট এবং  কিডস জোনে থাকছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় গেমসের আয়োজন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দগন বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য রাখেন।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় সিকিউর সিটিতে স্বপ্ন পুরণ উৎসব এবং বিক্রয় উৎসবের আনুষ্টানিক উদ্ভোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল বাকের ভুঁইয়া। সিকিউর সিটির চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি-চট্রগ্রামের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দীন, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, সাঈদ মিয়া, পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গ্রাহক, ব্যবসায়ী, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy