প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম (ভিজিট : ১৮০)

X
নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে সংসদ সদস্য অসীম কুমার উকিল এঁর পক্ষে নেত্রকোনা জেলা কেন্দুয়ার স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের পাশে নোয়াদিয়া এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া।
এছাড়াও উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া (জুম্মন)সহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শীতার্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শীতের তীব্রতা এখন খুবই বেশি তাই এসময় কম্বলটা পেয়ে আমাদের কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়া যাবে, এজন্য তারা বেজায় খুশি । তারা, স্থানীয় এমপি ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা বলেন, প্রতি বছরের মতো স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল মহোদয় পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ২০১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ২শত ৫৮জন প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে।
-বাবু/এ.এস