সীতাকুণ্ডে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষতিকর অবৈধ জাল নির্মূল করণে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ক্ষতিকারক

2023-01-19T16:51:56+00:00
2023-01-19T16:51:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৭৯)
X


চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষতিকর অবৈধ জাল নির্মূল করণে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ক্ষতিকারক বিভিন্ন ধরনের জাল জব্দ করে উপজেলা প্রশাসন।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিরা ঘাট ও সন্দীপ চ্যানেলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি, চরঘেরা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের সময় ৩ টি চরঘেরা জাল, ৫ টি বেহুন্দি জাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালসমূহ ধ্বংস করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম বলেন, সাগরে মৎস্য সম্পদ নষ্ট হয় এমন কোন ধরনের জাল দিয়ে মাছ ধরতে দেব না।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy