প্রবাসীর মরদেহ আটকে স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লক্ষ্মীপুরে কাতার প্রবাসীর মরদেহ আটকে রেখে খালি স্ট্যাম্পে তার স্ত্রীর স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে

2023-01-19T18:48:55+00:00
2023-01-19T18:48:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীর মরদেহ আটকে স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৭২)
X

লক্ষ্মীপুরে কাতার প্রবাসীর মরদেহ আটকে রেখে খালি স্ট্যাম্পে তার স্ত্রীর স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজলসহ ৪ জনকে আসামি করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ওই প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার নাছু বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।


অভিযুক্ত আনোয়ার হোসেন কাজল সদর (পূর্ব) থানা বিএনপির সদস্য ও উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- আলতাফ হোসেন, মহিব উল্যা ও কাজী আরিফ হোসেন।


বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, আদালতের বিচারক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি স্ট্যাম্প উদ্ধার করে আদালতে দাখিল করার জন্য সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy