রবিবার বিরতিহীনভাবে ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আগামী রবিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা উত্তর

2023-01-19T19:10:25+00:00
2023-01-19T19:10:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রবিবার বিরতিহীনভাবে ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ১২৫)
X

আগামী রবিবার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত  দুই পাশেই মেট্রোরেল চলাচল করবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) থেকে রবিবার পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে চলবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ জানুয়ারি রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। ইজতেমা শেষে যাত্রীদের চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য বন্ধ থাকবে পাস বিক্রি।

বাবু/এসআর 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy