
ছাত্রজীবনে বাম ঘরানার রাজনীতিতে এক সময়ের মাঠ কাঁপানো ছাত্রনেতা ফেরদৌস ছাত্রজীবনেই শপথ নেন দেশ গড়ার। পড়াশোনা শেষে চাকরি নয়, বরং ভিন্ন কিছু করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার ইচ্ছা ছিল তার। তবে জীবনের প্রয়োজনে চাকরিতে ঢুকতে বাধ্য হন। কিন্তু মাথায় ঘুরপাক খেতে থাকে সৃষ্টির উন্মাদনা। কর্মজীবনের এক পর্যায়ে উভয়ে এসে থিতু হন উত্তরের জেলা দিনাজপুরে।
স্বামী ফেরদৌসের বাড়ি যশোর জেলায় আর স্ত্রী সাথীর বাড়ি ঠাকুরগাঁও। তারা দুজনে এখন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাজাবাসর গ্রামের স্থায়ী বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয় হয় ২০০০ সালে। দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের দুই মেয়ে। দুজনেই স্কুলে পড়ে।
সিরাজুম মুনিরার সাথীর কর্মস্থল জেলা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে রেল জংশন খ্যাত গ্রামীণ শহর পার্বতীপুরে। তিনি বেসরকারি একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত। আর ফেরদৌস জেলা সদরে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন।
বাবু/জেএম