ভূঞাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম (ভিজিট : ১৪২)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর ২'শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়ায় বাবুল নামের এক ডিলারের গোডাউন থেকে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে কুঠিবয়ড়া গ্রামের আকবর হোসেনের ছেলে বাবুল সরকারি চাল কেনা-বেচা করে আসছিল। সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে মজুদ রেখে পরে সেখান থেকে ট্রাকে দেশের বিভিন্ন ডিলারদের কাছে বিক্রি করে আসছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২'শ বস্তা চাল জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-বাবু/এ.এস