মানিকগঞ্জ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জ সমিতি ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স

2023-01-20T17:15:59+00:00
2023-01-20T17:15:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৫:১৫ পিএম   (ভিজিট : ৩১১)
X


মানিকগঞ্জ সমিতি ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আজ।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে, আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শোক প্রস্তাব, স্বাগত বক্তব্য, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, কোষাধ্যক্ষের আর্থিক হিসাব উপস্থাপন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আর্থিক হিসাবের উপর আলোচনা ও অনুমোদন, সমিতির উপদেষ্টাদের ভাষণ, সভাপতির সমাপনী ভাষণ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে নির্বাচন। তৃতীয় পর্বে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy