প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৫:৫৪ পিএম (ভিজিট : ৪৬৪)

X
আল্লাহর ইচ্ছায় প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভ‚তির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।
শুক্রবার (২০ জানুয়ারী) সকালে বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া পৌরসভার পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থী সহযোগিতা সংগঠন বেড়ার উদ্যোগে সান্যাল পাড়া ঈদগাহ মাঠে ২ টাকায় শীত আমেজ,শিশু ও বৃদ্ধাদের উষ্ণ আমেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ২ টাকার বিনিময়ে শিশু ও বৃদ্ধাদের মাঝে ৪৫০ টি শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোহাঃসবুর আলীর সভাপতিত্বে,বেড়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উপদেষ্টা কাবিরুল হাসান বারীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বেড়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদপ্রমুখ।
-বাবু/এ.এস