উদ্বোধন হলো ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০

2023-01-20T19:08:08+00:00
2023-01-20T19:08:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উদ্বোধন হলো ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৭:০৮ পিএম   (ভিজিট : ৩৪০)
X

নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে  হাসপাতাল ভবনের উদ্বোধন করেন। 


এ উপলক্ষে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিভিল সার্জেন ডা. কেএম শফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিভিল সার্জেন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধনের মধ্য দিয়ে ভোলার চিকিৎসা সুবিধা আরও একধাপ এগিয়ে গেল। এতদিন রোগীদের নানান ভোগান্তি হতো, এখন সেটা লাঘব হবে। ভোলার মানুষ এখন আধুনিক চিকিৎসাসেবা এই হাসপাতাল থেকেই পাবে। 


এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি উদ্বোধনের কথা ছিল। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দিনভর অপেক্ষায় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করবেন। তবে বিকেলে জানানো হয় স্বাস্থ্যমন্ত্রী সময় না পাওয়ায় আজ উদ্বোধন হচ্ছে না। 


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy