শিবচরে বরিশাল পরিবহনে অগ্নিকাণ্ড

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের শিবচরে মহাসড়কে বরিশাল পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার

2023-01-20T19:58:10+00:00
2023-01-20T20:02:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবচরে বরিশাল পরিবহনে অগ্নিকাণ্ড
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৭:৫৮ পিএম  আপডেট: ২০.০১.২০২৩ ৮:০২ পিএম  (ভিজিট : ১৭৩)
X

মাদারীপুরের শিবচরে মহাসড়কে বরিশাল পরিবহন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে। 


আগুনে বাসটির ভেতরের অধিকাংশ পুড়ে গেছে। তাছাড়া বাসের বক্সের ভেতরে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 


স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা বরিশাল পরিবহন নামের বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি মহাসড়ক দিয়ে শিবচরের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে পৌঁছানোর পরেই বাসের একটি চাকা লিক হয়ে যায়। পরে বাসের চালক ও সুপারভাইজার যাত্রীদের নিচে নামিয়ে চাকা মেরামতের চেষ্টা করেন। কিছু সময় পরই বাসের ভেতরে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বাসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে শিবচর এলাকায় গাড়ির চাকা লিক হয়। পরে আমরা গাড়িতে থাকা সকল যাত্রী বাস থেকে নেমে নিচে দাঁড়াই। হঠাৎ দেখি বাসে আগুন। আল্লাহ বাঁচিয়েছেন। আর একটু দেরি করে নামলে আমাদের গাড়িতে পুড়ে মরতে হতো।  

কাকলি বেগম  নামে আরেক যাত্রী বলেন, আমি গার্মেন্টসে চাকরি করি। ছুটিতে বাড়িতে বরিশালে গিয়েছিলাম বাবা-মাকে দেখতে। ড্রাইভার গাড়ির ভেতরে ধোঁয়া দেখে আমাদেরকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামিয়ে দেন। আল্লাহ যে কোন অছিলায় বাঁচায়। আজ বাঁচলাম ড্রাইভারের উছিলায়। 


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy