অসহায়দের মুখে খাবার তুলে দিলেন ইবিট লিও

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বিদেশি মেহমানদের মধ্যে অংশ নিয়েছেন মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও। তিনি

2023-01-20T20:39:22+00:00
2023-01-20T20:39:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অসহায়দের মুখে খাবার তুলে দিলেন ইবিট লিও
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বিদেশি মেহমানদের মধ্যে অংশ নিয়েছেন মালয়েশিয়ার ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও। তিনি টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। 


তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ওস্তাদ ইবিট লিও টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশু ও রেলস্টেশন কেন্দ্রিক অসহায়, সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। খাবার নিতে আসা সাধারণ মানুষদের সাথে কথাও বলেছেন। এ সময় তাকে বেশ উৎফুল্লও দেখা গেছে।


মোহাম্মদ সায়েম আরও জানান, বুধবার (১৮ জানুয়ারি) রাতে তিনি বাংলাদেশে আসেন। একদিন পর তিনি ইজতেমা ময়দানে আসেন। আসার পরপরই জামাতের নিয়ম মাফিক অনুমতি নিয়ে তিনি টঙ্গী রেলস্টেশন এলাকায় যান। জামাত থেকে তাকে রাহাবর পদপ্রদর্শক দেওয়া হয়। তাদের নিয়েই তিনি খাবার বিতরণ করেন। ইজতেমা শেষ হলে তিনি বাংলাদেশে বেশ কিছু দিন থাকবেন। ধর্মীয় কাজসহ মানবিক বিভিন্ন কাজ করবেন। এ সময় তাকে আমাদের জামাতের সাথী ভাইয়েরা সহযোগিতা করবেন।


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy