সিলেটে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আশঙ্কাজনক ৫

সারাবাংলা

সিলেটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (২০

2023-01-20T20:54:09+00:00
2023-01-20T20:54:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে ট্রাকের ধাক্কায় দুজন নিহত, আশঙ্কাজনক ৫
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৭২)
X


সিলেটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালাগঞ্জ উপজেলার চরলাপুর গ্রামে বাসিন্দা অটোরিকশাচালক বাবুল মিয়া (৬০) ও বালাগঞ্জের গহরপুর এলাকার আজমল আলীর ছেলে মো. আনহার।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ এক যাত্রী নিহত হন।

অটোরিকশাটিতে নারী, শিশুসহ মোট ছয়জন ছিলেন। অন্য পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সোনা মিয়া (২২), তার চাচাতো বোন সুজিনা (২২) ও মামাতো ভাই আলাউদ্দিন (২৬)। তাদের বাড়ি বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদরাসাবাজার এলাকায়।

অপর দুই অটোরিকশাযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা অটোরিকশাযাত্রী ছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজন শাহার মিয়া।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় আনা হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy