ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত

2023-01-20T21:14:29+00:00
2023-01-20T21:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৯:১৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি এরশাদুল আলম। 


শুক্রবার ভোরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় একটি সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।


গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন রংপুর শহরের মাস্টারপাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র মেহেদী আলম (৩৪) ও পঞ্চগড় সদরের খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের পুত্র হারুনুর রশিদ (২৬)।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেহেদী আলম (বিপি-৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ (বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।


লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। তবে তারা পুলিশ সদস্য কি না তা আমার জানা নেই।


সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, দুইজনকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গেপ্তারের পর শুনেছি তারা পুলিশ সদস্য।


বাবু/জেএম 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy