প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৯:১৮ পিএম আপডেট: ২০.০১.২০২৩ ৯:২১ পিএম (ভিজিট : ১৭৯)

X
গত বছরের তুলনায় এ বছর বোরো ধান চাষে রংপুর অঞ্চলের কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হবে প্রায় ১৭২ কোটি টাকা। ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় শুধু সেচেই খরচ বাড়বে ১৫ কোটি ২০ লাখ টাকা। এছাড়াও সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় প্রতি বিঘা জমিতে বোরো উৎপাদনে বাড়তি খরচ হবে সাড়ে ৪ হাজার টাকা।
দেশের মানুষের চালের ৬০ ভাগ জোগান আসে বোরো মৌসুম থেকে। আর এই চালের জোগানের প্রায় অর্ধেকের বেশি যায় উত্তরাঞ্চল থেকে। তবে গত বছরের মাঝামাঝিতে ডিজেলের দাম বৃদ্ধি আর এ বছরের শুরুতে বিদ্যুতের দাম বাড়ায় গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে বোরো উৎপাদনে খরচ বাড়ছে কৃষকের।
রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাছনা তকেয়ারপাড় এলাকার কৃষক শামছুল হক জানান, এখন বোরোর জমি তৈরিতে সময় কাটছে। তবে ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় এবার সেচ খরচে বাড়তি টাকা যোগান দিতে হবে। আর এতেই বাড়বে উৎপাদন ব্যয়।
বাবু/জেএম