৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদ আসনের উপ-নির্বাচনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ৭২

2023-01-21T21:51:35+00:00
2023-01-21T21:51:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছয় আসনে উপ-নির্বাচন
৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:৫১ পিএম   (ভিজিট : ১৬১)
X

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদ আসনের উপ-নির্বাচনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।


নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে নির্দেশনাটি তারা বাস্তবায়ন করবে।


নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে নির্বাচন তফসিল অনুসারে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy