বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সারাবাংলা

দেশ-বিদেশের আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত

2023-01-22T00:24:16+00:00
2023-01-22T00:28:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম  আপডেট: ২২.০১.২০২৩ ১২:২৮ এএম  (ভিজিট : ১৮০)
X


দেশ-বিদেশের আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন ইজতেমায় আসা মুসল্লিরা।

আয়োজকরা জানান, আজ রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

গতকাল ফজরের নামাজের পর তাবলিগের মৌলিক বিষয়ের (ছয় উসুল) ওপর ভারতের মাওলানা মো. ইয়াকুবের বয়ান শুরু হয়। জোহরের নামাজের পর বয়ান করেন তুরস্কের মাওলানা উমরা তুর্কি। আসরের নামাজের পর মাওলানা ইলিয়াছ বিন সা’দ এবং মাগরিবের নামাজের পর মাওলানা আব্দুস ছাত্তার বয়ান করেন। তাঁদের বয়ান বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় তরজমা করে মুসল্লিদের শোনানো হয়। ইজতেমায় আসা শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য নির্ধারিত স্থানে ইশারা ভাষায় বয়ান বুঝিয়ে দেওয়া হয়।

গতকাল আসরের নামাজের পর ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। বররা আর গৃহে অবস্থান করা কনেদের অভিভাবকরা মঞ্চে উপস্থিত হন। 

শুক্রবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত ইজতেমা ময়দানে চারজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন ঢাকার পূর্ব জুরাইন এলাকার আব্দুল হান্নান (৪৫), সাভারের মফিজুল ইসলাম (৫৫), গুলিস্তানের বঙ্গবাজার এলাকার বোরহান (৪৮), গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫)। এ পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বে আসা মুসল্লিদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।

কয়েকটি সড়কে বন্ধ থাকবে যানবাহন : আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের বাড়তি চাপ সামলাতে গত রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy