অসহায় দুস্থ মানুষের পাশে মাটিরাঙ্গা সেনা জোন

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে

2023-01-22T14:37:30+00:00
2023-01-22T14:37:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
অসহায় দুস্থ মানুষের পাশে মাটিরাঙ্গা সেনা জোন
মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ২:৩৭ পিএম   (ভিজিট : ২০৩)
X


শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মানবিকতার নিদর্শন স্বরুপ বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি হিসেবে দুস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা জোন।

রবিবার (২২ জানুয়ারী) সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ০৩ জন অসহায় ও অসুস্থ রোগীর মাঝে ৫৫ হাজার টাকা বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সর্বদা অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy