সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সারাবাংলা

আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) সিলেটে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। এছাড়া

2023-01-22T16:52:01+00:00
2023-01-22T16:52:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৪৫)
X


আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) সিলেটে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। এছাড়া মঙ্গলবার থেকে বিভাগজুড়ে চলবে এ ধর্মঘট।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। 

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দী। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সকল ধরনের বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।  

গেল ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy