প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৬:০৮ পিএম আপডেট: ২২.০১.২০২৩ ৬:১৪ পিএম (ভিজিট : ২০৩)

X
পাবনার বেড়ায় অসচেতন ব্যক্তিদেরকে নিয়ে শিশুপুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২শে (জানুয়ারী) বিকেলে বেড়া কলেজ মাঠে উক্ত অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়েছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ ফাতেমা তুজ জান্নাতের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডেপুটি পোগ্রাম ম্যানেজার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ডাঃ মোঃ আবদুল আলিম, উপস্থিত ছিলেন বেড়া ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, বেড়া মডেল থানার এসআই আরিফ হোসেন, সাংবাদিক হারুনার রশিদ হারুন, রাউজ আলীপ্রমুখ। বাউল সম্রাট আলম দেওয়ান ও তার দল পুষ্টি বিষয়ে লোকগান গেয়ে জনসচেতনা বৃদ্ধির চেষ্টা করেন।
-বাবু/এ.এস