পুলিশের অনুরোধে বিমানবন্দর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়েছে। এ

2023-01-22T18:00:47+00:00
2023-01-22T18:00:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাদিয়ার মৃত্যু
পুলিশের অনুরোধে বিমানবন্দর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৮৫)
X

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন তার সহপাঠীরা। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এরপর থেকে বিমানবন্দর সড়কে আবারও যানচলাচল শুরু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

তিনি বলেন, আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে আজকের মতো শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেছে। তারা চলে যাওয়ার পর বিমানবন্দর সড়কে যানচলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ রয়েছে। 

এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। 

রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নাদিয়া নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।

বাবু/এসআর






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy