মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে ‘মেসার্স আল্লাহর দান টি হাউস’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা

2023-01-22T20:36:42+00:00
2023-01-22T20:36:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৫২)
X

কুমিল্লায় মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে ‘মেসার্স আল্লাহর দান টি হাউস’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর চকবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মেশানোর দায়ে মেসার্স আল্লাহর দান টি হাউস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ক্ষতিকর রং মিশ্রিত ১ হাজার ১২৫ কেজি মরিচের গুঁড়া জব্দ করে ধ্বংস করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আসাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত তদার‌কি অভিযা‌নে ক‌্যা‌বের প্রতি‌নি‌ধি, ব‌্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে এবং জব্দকৃত পণ‌্য ধ্বং‌সের ক্ষে‌ত্রে ফায়ার সা‌র্ভিসের এক‌টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy