ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার থানা চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ জানুয়ারি) বিকালে ডোমার থানা পুলিশের আয়োজনে নীলফামারী

2023-01-22T21:37:34+00:00
2023-01-22T21:40:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৯:৩৭ পিএম  আপডেট: ২২.০১.২০২৩ ৯:৪০ পিএম  (ভিজিট : ২৯৪)
X

নীলফামারীর ডোমার থানা চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) বিকালে ডোমার থানা পুলিশের আয়োজনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি থানার অভিবাদন মঞ্চ ও হিমঘরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি বিকাল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত চলে। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে ও এসআই কাওছার আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার, পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,এবগম রৌশন কানিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, কমিনিটি পুলিশিং সভাপতি খায়রুল আলম বাবুল বক্তব্য রাখেন।

শেষে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেয়।

বাবু/জেএম
                                               






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy