অসহায় দুস্থ মানুষের পাশে গুইমারা রিজিয়ন

মোঃ ফারুক হোসেন

সারাবাংলা

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে

2023-01-23T14:00:41+00:00
2023-01-23T14:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসহায় দুস্থ মানুষের পাশে গুইমারা রিজিয়ন
মোঃ ফারুক হোসেন
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ২:০০ পিএম   (ভিজিট : ১৩৬)
X


শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় দুস্থ ও অসহায়দের মাঝে  আর্থিক সহায়তা প্রদান করেছে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।

সোমবার (২৩ জানুয়ারী) এগারোটার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন ৪৫০ অসহায় ও দুস্থ পরিবারের  মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউ টিন, শীতবস্ত্র, কম্বল/জ্যাকেট ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বিএএমএস,এনডিসি,পিএসসিজি।

এ সময় উপস্থিত ছিলেন, মেজর মেহেদী হাসান জিএসও-২, সিন্দুকছড়ি জোন অধিনায়ক সহ অন্যান্য অফিসার ও জেসিও সদস্যবৃন্দ।

গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে সর্বদা অসহায় দুস্থ ও সাধারণ মানুষের মানবেতর চাহিদা পরিপূরণে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy