মৌলভীবাজারে ১ লাখ টাকার গাঁজাসহ আটক ১

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

গতকাল (২২ জানুয়ারি) মৌলভীবাজার সদরে ৫ কেজি গাঁজাসহ হিরো ভূঁইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার

2023-01-23T15:53:46+00:00
2023-01-23T15:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ১ লাখ টাকার গাঁজাসহ আটক ১
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২১৪)
X


গতকাল (২২ জানুয়ারি) মৌলভীবাজার সদরে ৫ কেজি গাঁজাসহ হিরো ভূঁইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। 

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গতকাল বিকেলে মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পারে। পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দারাগাও গ্রামের স্বপন ভূঁইয়ার ছেলে।

পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy