
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর কবিরহাট থানা প্রাঙ্গণে পুলিশের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা জয়তুন নেসা (৭০)।
পুলিশের কম্বল পেয়ে উচ্ছ্বসিত ধানসিঁড়ি ইউনিয়নের জনতাবাজার এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম (৫০)। তিনি বলেন, ‘শীতে অনেক কষ্ট করছি। কোনো একটা কম্বল পাই নাই। পুলিশের মাধ্যমে একটা কম্বল পাইছি। পুলিশের কম্বলে অনেক উপকার হইসে।’
কম্বল পেয়ে খুশি একই ইউনিয়নের জগদান্দ গ্রামের আবুল কালামের ছেলে প্রতিবন্ধী আবু ছায়েদ (২৩)। তিনি বলেন, ‘আমারে একটা কম্বল দিছে। খুব ভালো লাগলো। শীতে কম্বলের জন্য খুব কষ্টে ছিলাম। পুলিশকে ধন্যবাদ।’
বাবু/জেএম