বেইলি রোডে পিকআপের ধাক্কায় রিক্সা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বেইলি রোডের প্রধান বিচারপতির বাসার সামনে পিকআপের ধাক্কায় তাইজুল ইসলাম (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার

2023-01-23T23:06:20+00:00
2023-01-23T23:28:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেইলি রোডে পিকআপের ধাক্কায় রিক্সা চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১১:০৬ পিএম  আপডেট: ২৩.০১.২০২৩ ১১:২৮ পিএম  (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর বেইলি রোডের প্রধান বিচারপতির বাসার সামনে পিকআপের ধাক্কায় তাইজুল ইসলাম (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।


সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার চর কৃষ্ণপুর গ্রামে।


বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রুমেন মিয়া বলেন, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই রিক্সা চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


জানতে পেরেছি পুলিশের একটি গাড়ির ধাক্কায় নাকি ওই রিকশাচালক নিহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন গাড়ির ধাক্কায় সে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। আমি শুধু তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।


মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


বাবু/এসআর







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy