সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, এটা দুঃখজনক : স্বরাষ্ট্রমন্ত্রী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না-এটা দু:খজনক। বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমতে সীমান্তে হত্যাকাণ্ড

2023-01-24T17:35:11+00:00
2023-01-24T17:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, এটা দুঃখজনক : স্বরাষ্ট্রমন্ত্রী
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম  আপডেট: ২৪.০১.২০২৩ ৫:৪০ পিএম  (ভিজিট : ৮৩৯)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না-এটা দু:খজনক। বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের চেষ্টা করছেন। মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদদের কবর দেশের বাহিরে রয়েছে তাদের কবর দেশে এনে কবর দেওয়ার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার শীতার্ত মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সেস মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy