নাজিরপুর উপজেলা উপ-নির্বাচন ১৬ মার্চ

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এই তফসিল ঘোষণার

2023-01-24T17:56:05+00:00
2023-01-24T17:56:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাজিরপুর উপজেলা উপ-নির্বাচন ১৬ মার্চ
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৯৬)
X

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান এই তফসিল ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এতে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি বাছাই এবং ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অম্যুল রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy