মধুমতি নদীতে ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নাজমুল মৃধার (৩৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার

2023-01-24T18:50:35+00:00
2023-01-24T18:50:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুমতি নদীতে ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৫২)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নাজমুল মৃধার (৩৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাজমুল কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে লোহাগড়ার বেলটিয়া এলাকায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলারের তলা ফেটে পানি উঠতে থাকে। এ  সময় তিন শ্রমিক সাতার কেটে উপরে উঠলেও নাজমুল নিখোঁজ হয়। দুপুরে মধুমতির তেতুলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy