রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত ২

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্রগ্রাম সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কড়ইতলা রেলক্রসিং

2023-01-24T19:26:00+00:00
2023-01-24T19:26:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্রগ্রাম সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কড়ইতলা রেলক্রসিং এলাকায় একজন, দুপুরে শ্রীনিধি রেলওয়ে স্টেশন আউটার এলাকায় অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া (৬৫)। তিনি পেশায় একজন সেলোমেশিন মেকানিক। চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

ভৈরব রেলওয়ে পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান রুমেল বলেন, সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়ে উর্দতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy