কুড়িগ্রামে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার মামলায় ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার

2023-01-24T20:43:38+00:00
2023-01-24T20:43:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৬২)
X

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ও ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ এলাকা থেকে নাশকতার মামলায় ৫ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। আবার তারা সংগঠিত হয়ে তৎপরতা শুরু করার খবর পেয়ে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

এ ব্যাপারে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy