শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে

2023-01-24T20:59:52+00:00
2023-01-24T20:59:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২৪৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আখাউড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খানসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় শ্রেণীভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:,২০০মি:, হাইজাম্প ও লংজাম্প।

গ’ ও ‘ঘ’ গ্রুপ (৯ম থেকে ১০ শ্রেণীর ছাত্র ও ছাত্রী) ইভেন্টঃ ১০০মি:, ২০০মি:, ৪০০মি:, ৮০০মি:, ১৫০০মি:, হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন,শটপুট, ডিসকাস থ্রো ও ৪*১০০মি: রিলে।এতে উপজেলা পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা এই এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy