পি‌রোজপু‌রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

পি‌রোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার সন্ধ‌্যায় এরশাদ সেতুসংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে

2023-01-25T10:08:03+00:00
2023-01-25T10:08:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
পি‌রোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১০:০৮ এএম   (ভিজিট : ২৮৯)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার সন্ধ‌্যায় এরশাদ সেতুসংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। শাওন হাওলাদার বরিশাল কোতোয়ালি থানার ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মো. হারেছ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ১৫ জানুয়ারি গভীর রাতে কঁচা নদীসংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রির খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় ওই এলাকার লোকজনের সহায়তায় টহল পুলিশ সাত চোরকে আটক করে। আটককৃতদের এক সঙ্গী ওই সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। পরে ওই এলাকায় মাইকিং করে এ ঘটনা জানানো হয়। কোথাও তার সন্ধান পেলে থানা-পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। নিখোঁজের ছয় দিন পর গতকাল সোমবার বি‌কে‌লে এরশাদ সেতুসংলগ্ন পোনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দিলে পু‌লিশ সন্ধ‌্যায় লাশ উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে পাঠানো হবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy