উৎসব মুখর পরিবেশে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ ফারুক হোসেন, (খাগড়াছড়ি)

সারাবাংলা

বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।বুধবার (২৫ জানুয়ারী) দুপুরের দিকে

2023-01-25T13:59:36+00:00
2023-01-25T13:59:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
উৎসব মুখর পরিবেশে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোঃ ফারুক হোসেন, (খাগড়াছড়ি)
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১:৫৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X


বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২৫ জানুয়ারী) দুপুরের দিকে মানিকছড়ি গচ্ছাবিল ৩৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন। এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে পরিচালক মহোদয় জাতীয় ও আনসার বাহিনীর পতাকা উত্তোলন করেন, পরে পরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর দপ্তরের মূল ফটকে বৃক্ষ রোপণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানান। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy