চুক্তির মেয়াদ বাড়ল পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালকের

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদের চুক্তির মেয়াদ আরও দুই বছর

2023-01-25T17:41:43+00:00
2023-01-25T17:41:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুক্তির মেয়াদ বাড়ল পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিচালকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৪৪)
X

‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা ড. মো. মেহেদী মাসুদকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে এ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy