আখাউড়া মাদকসহ যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪৯ বোতল স্কফ সিরাপসহ মো. পারভেজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পারভেজ উপজেলার মনিয়ন্দ ইউপির

2023-01-25T18:59:11+00:00
2023-01-25T18:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া মাদকসহ যুবক আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২০৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪৯ বোতল স্কফ সিরাপসহ মো. পারভেজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পারভেজ উপজেলার মনিয়ন্দ ইউপির শিবনগর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে শিবনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওইসময় ৪৯ বোতল স্কফ সিরাপসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, স্কফ সিরাপসহ আটক মো. পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy