থামানো পিক-আপের পিছনে সিএনজির ধাক্কা, শিশু নিহত

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে রাস্তার উপর রাখা পিক-আপের সাথে সিএনজির ধাক্কা লেগে মারজান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ

2023-01-26T14:28:15+00:00
2023-01-26T14:35:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
থামানো পিক-আপের পিছনে সিএনজির ধাক্কা, শিশু নিহত
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম  আপডেট: ২৬.০১.২০২৩ ২:৩৫ পিএম  (ভিজিট : ২৭৫)
X


ঝালকাঠির নলছিটিতে রাস্তার উপর রাখা পিক-আপের সাথে সিএনজির ধাক্কা লেগে মারজান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজিতে থাকা চার যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬ টায় প্রতাপের ডাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু মারজান সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিএনজি করে বরিশাল থেকে ঝালকাঠিতে আসার পথে প্রতাপ ডাপর এলাকায় রাস্তার উপরে থাকা একটি পিকের সাথে সিএনজির ধাক্কা লাগে। এ সময় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত্যু ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   ঝালকাঠি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy