কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ২শ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কোস্ট

2023-01-26T18:27:48+00:00
2023-01-26T18:27:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে জাটকা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ২শ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে  মতলব উত্তর উপজেলাধীন আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাঁচিকাটা চর থেকে আমিরাবাদগামী ১টি যাত্রীবাহী স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ হাজার ২শ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. মনোয়ারা বেগম।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy