চুয়াডাঙ্গায় চোর চক্রের ২ সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গা সদর থানার অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা

2023-01-26T18:31:20+00:00
2023-01-26T18:31:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় চোর চক্রের ২ সদস্য আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৮৫)
X

চুয়াডাঙ্গা সদর থানার অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন।

এর আগে বুধবার রাতে আলমডাঙ্গা থানার বকশিপুর ও হাউসপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বকশিপুর মাঝেরপাড়ার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও বকশিপুর স্কুলপাড়ার আব্দুল গণির ছেলে ইমরান হোসেন ইমন (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান লালন বলেন, চোর চক্রের দুসদস্যের দেয়া তথ্যে একটি ১৫০ সিসি পালসার, একটি ১২৫ সিসি ডিসকভার, একটি ১১০ সিসি টিভিএস এবং একটি ৮০ সিসি ডায়াং মোটরসাইকেলসহ চুরির কাজে ব্যবহৃত মাস্টার চাবি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক দু’জন চক্রের আরও ৫ সদস্যের নাম উল্লেখ করেছেন। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy