শেরপুরে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৪। আজ বৃহস্পতিবার দুপুরে সদরের ভাতশালা এলাকা থেকে তাকে

2023-01-26T19:52:48+00:00
2023-01-26T19:52:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৪। আজ বৃহস্পতিবার দুপুরে সদরের ভাতশালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৩২)। তিনি গনই মমিনা কান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তার কাছে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন পাওয়া যায়। র‍্যাবের দাবি, কামাল নাশকতার উদ্দেশ্যে ওসব রেখেছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালায়। এ সময়  কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কামাল মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy