ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ

2023-01-26T20:57:42+00:00
2023-01-26T20:57:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম  মো. কায়েস (১০)। সে রহমতুল্লাহ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম দেলোয়ার হোসেন। নিহতের নানা লিটন জানান, কায়েস বিকালে নিজ বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy